
চাঁদপুর ও শাহরাস্তিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাঁদপুর পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদ, শহরের হাওলাদার নূরানী জামে মনজিদ ও শাহরাস্তি উপজেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নির্দেশনায় শুক্রবার (২২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শাহরাস্তি উপজেলা ঠাকুর বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওইসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কাইউম রিপন, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ আঃ জাব্বার নেতৃবৃন্দ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঠাকুর বাজার জামে মসজিদের খতিব মুফতি মোঃ মনজুর এলাহী।
এদিকে চাঁদপুর পুরানবাজারে শুক্রবার বাদ জুম্মা পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদে ১নং ওয়ার্ড বিএনপি অংঙ্গ সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব ইব্রাহিম খলিল মাদানী।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সদস্য সেলিম খান, নজরুল ইসলাস নজু বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সলেমান ঢালী, মহসিন পাটওয়ারী, লিটন সরকার, বিএনপিও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অপরদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার বাদজুমা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের হাওলাদার নূরানী জামে মনজিদে এ আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি আশিক এলাহি।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ আলী, জেলা যুবদলের সিনিয়র সদস্য দেওয়ান মোহাম্মদ জুয়েল, চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

























