মুখোশ পরে স্বর্ণের দোকানে চুরি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৩ | ১১:২০
Link Copied Successfully!

চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কে মুখোশ পরে নিউ স্বর্ণ ভূবন নামে দোকানে স্বর্ণ চুরি করেছে একটি সংঘবদ্ধ চোর চক্র। দোকান মালিকের দাবী চোর চক্র তার প্রায় ৫০ ভরি স্বর্ণ নিয়েগেছে। তবে পুলিশ বলছে- চুরি যাওয়া স্বর্ণ ২৫-৩০ ভরি হতে পারে।

সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরে এই চুরির ঘটনা ঘটে বলে ওই দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানাগেছে।

স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, ভোরে ঘটনা ঘটলেও সকাল সাড়ে ৯টার দিকে মার্কেট খোলার সময় মার্কেটের মেহজাবিন স্টোরের মালিক বাদল প্রথমে মাকের্টের প্রধান ফটকের তালা কাটা দেখতে পান। বাদল তাৎক্ষনিক আশপাশের লোকজন ও নিউ স্বর্ণ ভুবনের মালিক মানিক মজুমদারকে জানান।

বিজ্ঞাপন

মানিক মজুমদার বলেন, বাদল আমাকে জানানোর পর প্রথম প্রধান ফটকের তালা কাটা দেখলেও আমার দোকানের তালা কাটা তা খেয়াল করিনি। কিছুক্ষণ পরে কর্মচারী রিপন সাহা দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের দুটি তালা কাটা এবং সবকিছু এলোমেলো। চোর চক্র আমার প্রায় ৫০ ভরি স্বর্ণ নিয়েগেছে। যার আনুমানিক মূল্য ৫০লাখ টাকা। বিষয়টি তাৎক্ষনিক আমি চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানিয়েছি।

এদিকে চুরির ঘটনা জেনে কিছু সময় পরে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এর কিছু সময় পর ঘটনাস্থরে আসেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

অপরদিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যায় অত্যান্ত কৌশলে ৮ থেকে ১০ জন চোর চক্রের সদস্য কেউ রাস্তার দুপাশে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে লোকজন আসছে কিনা। আবার কেউ মার্কেটের সামনে বসে রয়েছেন। তবে সকলে মুখোশ পড়া ছিলো। তারা মার্কেটের মুল ভবনের তালা কাঁটার সময় কাপড় দিয়ে কৌশলে আড়াল করে ভবনের মুল গেটের তালা কাটে। যা অনেকটা সিনেমার শুটিংয়ের মত।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি এই মুহুর্তে কোন কথা বলা যাবে না।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, ঘটনাটি জানতে পেরে ওই দোকানে গিয়েছি। বেশ কিছু সময় ওখানে ছিলাম। মালিকসহ লোকজনের সাথে কথা বলেছি। ২৫-৩০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটন হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব