মানবিক চিকিৎসক সুজাউদ্দৌলা রুবেল আর নেই : জানাজা সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৩ | ১০:৫৮
Link Copied Successfully!

যিনি মৃত্যু কে তুচ্ছ মনে করে মানুষ কে বাঁচানোর প্রানপন চেষ্টায় যিনি ছিলেন সর্বদা ব্যস্ত বা সর্তক। তিনিই নিজের চিকিৎসার বেলায় ছিলেন অসচেতন।

করোনাকালীন চাঁদপুরের একমাত্র চিকিৎসক দম্পতির অন্যতম, চাঁদপুরের মানবিক চিকিৎসক হিসেবে খ্যাত, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সাবেক আরএমও ও চাঁদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. সুজাউদ্দৌলা রুবেল আর নেই।( ইন্না-লিল্লাহ…. রাজেউন)। শনিবার বেলা পৌনে ৩টার দিকে চাঁদপুর শহরের ফেমাস স্পেশালাইজড (প্রা.) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।

বিজ্ঞাপন

জানাযায়, ডাঃ সুজাউদ্দৌলা রুবেল ডায়াবেটিস, ওপেন হার্ট সার্জারী ছিলেন।


গত কয়েক দিন পূর্বে হোন্ডার চ্যালেঞ্জার পাইপের সাথে তাঁর পা লেগে আঘাত পান। এরপর থেকে তিনি অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসা নেন। এক পর্যায়ে গতকাল দুপুরের দিকে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকলে তাঁকে শহরের ফেমাস স্পেশালিস্ট হাসপাতালে আনা হয়। এখানেও তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। এক পর্যায়ে আইসিউতে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

এদিকে তাঁর অবস্থার অবনতি ও মৃত্যুর খবর শুনে চাঁদপুর শহরে অবস্থানরত দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ভীড় জমাতে শুরু করে।

বিজ্ঞাপন

শনিবার বাদ মাগরিব চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে মরদেহ বরিশাল নিজ বাড়িতে চিরস্থায়ী ঠিকানার উদ্দেশ্যে রওনা করে।

এদিকে মরহুমের জানাজা পূর্বে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচ এম আহসান উল্লাহর পরিচালনায় শোকাহত পরিবার ও আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর সভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ হারুনুর রশীদ, মেডিসিন বিভাগের প্রধান ডাঃ সাইফুল ইসলাম সোহেল, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মাসুদুন্নবী মাসুম। মরহুমের ছোট ভাই প্রফেসর রবিন।

উল্লেখ্য মরহুম ডাঃ সুজাউদ্দৌলা রুবেল বরিশালের সন্তান হলেও চাঁদপুর বাসীর কাছে তাঁর কর্মে ছিলেন চাঁদপুরের সন্তান হিসেবে। জানাজা তার প্রমাণ মিলেছে।
ডা. সুজাউদ্দৌলা রুবেল বরিশালের সন্তান হলেও সেবা ও আন্তরিকতা দিয়ে তিনি চাঁদপুরবাসী হয়ে উঠেছিলেন। অনেকেই মনে করতেন তিনি চাঁদপুরের সন্তান। ডা. রুবেল দীর্ঘদিন চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ও করোনা বিষয়ক ফোকালপার্সন ছিলেন। গত কয়েক মাস পূর্বে তিনি চাঁদপুর মেডিক্যাল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। মৃত্যু পর্যন্ত তিনি এই পদে ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব