শোক র‍্যালী থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতার উপর হামলার অভিযোগে আটক এক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৭, ২০২৩ | ১০:১৮
Link Copied Successfully!

হাজীগঞ্জে ১৫ই আগস্টের শোক র্যালী থেকে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান বাবুর উপর হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গেলো মঙ্গলবার বিকেলে জাতীয় শোক দিবসে র‍্যালী শেষে বাড়ি ফেরার পথে মানিক গাজী, জেলা ছাত্রলীগের সদস্য ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান নিরু ও শুকু মিয়া ভুক্তভোগী মাহবুবুর রহমান বাবুর উপর অতর্কিত হামলা চালিয়ে মোটরসাইকেল ভাংচুর, নগদ টাকা সহ মোবাইল চিনতাই করে নিয়ে যায়।

ওই সময় ভুক্তভোগীর ডাক চিৎকারের স্থানীয়রা ছুটে আসে এবং সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা করায়।

বিজ্ঞাপন

হামলার ঘটনায় বাদী হয়ে মাহবুবুর রহমান বাবু হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরুে আলম অভিযান চালিয়ে মানিক গাজী কে গ্রেফতার করে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করে।

ভুক্তভোগী মাহবুবুর রহমান জানান, ঘটনার দিন বিকালে ১৫ই আগস্টের শোক মিছিলে অভিযুক্তরা মোটরসাইকেল এর হর্ন বাজিয়ে মিছিল বানচাল করার চেষ্টা চালায়। এই বিষয়ে বাঁধা দেওয়ায় আমার উপরে হামলা হয়েছে।

এদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা জাহিদ হাসান নিরুর মুঠোফোনে একাধিকবার কল দেয়ার পর রিসিভ না করার কোন বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা