শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৮, ২০২৩ | ৭:৩৯
Link Copied Successfully!

অসুস্থ চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় সদর ও পৌর যুবদলের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন,আপনারা সবাই আমাদের চাঁদপুর হাইমচরের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করবেন।যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠে। এছাড়াও আমাদের যেসব নেতাকর্মী অসুস্থ রয়েছে তাদের জন্যও দোয়া করবেন। আমাদের নেতাকর্মীদের মনে একটা কথা থাকতে পারে আন্দোলন কর্মসূচি কমে গেল কেন।আসলে কমে যায়নি।আগামী মাস থেকে আবার শুরু হবে।এবং সেই আন্দোলনই শেখ হাসিনার পতন ঘটাবে।আওয়ামীলীগ জিয়াউর রহমানকে খুনি বলে।অথচ শেখ মুজিবকে হত্যা করেছে আওয়ামী লীগের লোক।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সাংগাঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম নজু,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অ্যাড. হাফেজ জাবির হোসেন।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব