বৃহস্পতিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৬, ২০২৩ | ৪:১৯
Link Copied Successfully!

২৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীতে কর্মসূচি ডেকেছে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। দলগুলোর কর্মসূচি ঘিরে সড়কে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।

তাই ভোগান্তি এড়াতে রাজধানীবাসী কয়েকটি সড়ক এড়িয়ে চলতে পারেন।

যেসব সড়ক এড়িয়ে চলবেন

বিজ্ঞাপন

# শাহবাগ থেকে মৎস্যভবন রোড। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারে বিএনপি)।

# মৎস্যভবন থেকে প্রেস ক্লাব হয়ে পল্টন রোড। শিল্পকলা একাডেমির সামনে গণতন্ত্র মঞ্চ, প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে পারে গণঅধিকার পরিষদ ও বাম গণতান্ত্রিক জোট।

# কাকরাইল হয়ে বিজয়নগর-পানির ট্যাংকি-পল্টন মোড়। বিজয়নগর মোড়ে ১২ দলীয় জোট, পানির ট্যাংকির সামনে ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির সমাবেশ করতে পারে।

বিজ্ঞাপন

# কাকরাইল মোড় হয়ে নয়াপল্টন-ভিআইপি রোড। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারে বিএনপি।

# রাজারবাগ মোড় থেকে ফকিরাপুল হয়ে বায়তুল মোকাররম রোড। আরামবাগে সমাবেশ করতে পারে গণফোরাম (মন্টু নেতৃত্বাধীন)।

# গুলিস্তান থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে বায়তুল মোকাররম। দক্ষিণ গেটে সমাবেশ করতে পারে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ।

# মতিঝিল রোড থেকে তোপখানা হয়ে পল্টন মোড়। বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে পারে ইসলামী আন্দোলন।

যদিও বেশিরভাগ দলের কর্মসূচি এখনো অনুমতি পায়নি। বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এক ব্রিফিংয়ে জানিয়েছেন, রাজনৈতিক কর্মসূচিতে জনগণের ভোগান্তি হলে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব