আসেন খেলি, শাকিব নিশোদের চ্যালেঞ্জ ওমর সানীর

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৩, ২০২৩ | ৪:৪৩
Link Copied Successfully!

অনেকদিন ধরেই সিনেমা জগত থেকে দূরে আছেন অভিনেতা ওমর সানী। একসময়ের ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত এই নায়কের এখন আর পর্দায় খুব একটা দেখা মেলে না।

তবে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সময়েই কথা বলতে দেখা যায় ওমর সানীকে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে আবারও আলোচনার জন্ম দিয়েছেনে এই অভিনেতা।

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পাঁচ সিনেমার মধ্যে তিনটি সিনেমা বেশ প্রশংসা কুড়িয়েছে। দর্শকরাও প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েছে। বিষয়গুলো চোখে পড়েছে ওমর সানীর।

বিজ্ঞাপন

তিনি ঢালিউডের সোনালী দিনগুলোর কথা স্মরণ করে লিখেছেন, ‘এইভাবে সারা বছর চম্পা, রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, দিতি, ওমর সানী, বাপ্পারাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, রেসি, আলেকজান্ডার ব্রো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরিদীদের সিনেমা চলত।

ঈদে যেই তিনটি সিনেমা সবচেয়ে আলোচনার সৃষ্টি করেছে, সেখানে অভিনয় করেছে শাকিব খান, মাহফুজ আহমেদ, আফরান নিশোর মতো তারকারা। তাদের ভক্তদের মধ্যেও এক ধরণের তর্ক-বিতর্ক চলছে, কে সেরা? কে সুপারস্টার?

সানীর ভাষ্য, এক ঈদ দিয়ে সুপারস্টার তকমা দেওয়া যায় না। এই অভিনেতাদের চ্যালেঞ্জ জানিয়ে ওমর সানী লিখেছেন, এক ঈদেই স্টার, মেগাস্টার, সুপারস্টার- এগুলো ভাব নিয়েন না, সারা বছর দেখান। চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য চলচ্চিত্র নয়। আসেন খেলি।

বিজ্ঞাপন

অভিনেতার এই ফেসবুক পোস্টে ভক্তরা নানা প্রতিক্রিয়া প্রকাশ করেছে। কেউ তার সঙ্গে একমত পোষণ করেছে আবার কেউ তাকে আক্রমণ করে নেতিবাচক মন্তব্য করেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব