শেষ মুহূর্তে জমজমাট পশুর হাট

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২৩ | ১:০০
Link Copied Successfully!

আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা। তাই শেষ মুহূর্তে জমে উঠেছে পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন কোরবানির পশুর হাট। হাটে গরু কেনা-বেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।

বুধবার (২৮ জুন) রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা গেছে, কম বেশি দামের তোয়াক্কা না করেই গরু কিনছেন ক্রেতারা।

পুরান ঢাকার পশুর হাট ঘুরে দেখা গেছে, ধোলাইখাল ও পোস্তগোলা শশ্মানঘাটের পশুর হাটে গরু কেনায় ব্যস্ত সময় পার করছেন পুরান ঢাকার বাসিন্দারা। সকাল থেকেই জমে ওঠে হাটগুলো। রায়সাহেব বাজার মোড় থেকে শুরু করে মুরগীটোলা পর্যন্ত ক্রেতাদের পুরোদস্তুরে আনাগোনা ছিল। অনেকেই গরু কিনে গরুর গলায় মালা পরিয়ে বাসায় নিয়ে যাচ্ছেন। আবার অনেকে কেনা শেষে হাসিল দেওয়া নিয়ে ব্যস্ত।

বিজ্ঞাপন

পুরান ঢাকার বাসিন্দা মোহাম্মদ নান্টু মিয়া বলেন, আমি সবসময় দুটো গরু কোরবানি দেই। গত কাল রাতে ৪ লাখ ১০ হাজার টাকা দিয়ে একটা গরু কিনেছি‌। আজকেও একটা কিনতে এসেছি‌। হাটের অবস্থা জানি না। আমরা প্রতি বছর মহল্লার যারা কোরবানি দেই তারা সবাই অলরেডি গরু কিনে ফেলছে। বাকিরাও আজ কিনে নেবে। আগে গরু নিয়ে রাখার বেশ সমস্যা হয়। এজন্য সবসময় শেষ মুহূর্তে হাট থেকে গরু কিনি।

যাত্রাবাড়ীর পশুর হাটের একজন ক্রেতা বলেন, ভেবেছি শেষ মুহূর্তে দাম কিছুটা কমবে, কিন্তু না কমেনি। ব্যাপারীরা বলছে গরু না বিক্রি করতে পারলে নিয়ে যাবে, তবুও কম দামে বিক্রি করবো না। আর অপেক্ষা করা সম্ভব না। আমি অনেক দেখে দুই লাখ ৪০ হাজার টাকা দিয়ে একটা কিনেছি। আজ তো কেনার শেষ সময়। না কিনে কী করবো। দাম বেশি কম জানি না। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি।

গরুর হাটের বেচাকেনা নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করে একজন বিক্রেতা বলেন, ২৩ তারিখে ১৪টি গরু নিয়ে ঢাকায় আসছি। এতোদিন বসে ছিলাম গরু বিক্রি হয়নি। আলহামদুলিল্লাহ! গত কাল থেকে আজ সকাল পর্যন্ত ৫টা গরু বিক্রি করেছি। আশা করি শেষ পর্যন্ত আরও কয়টা বিক্রি করতে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছা।

বিজ্ঞাপন

আরেকজন বিক্রেতা বলেন, আমরা হাটে মোট ১৮টি গরুর এনেছি। ইতিমধ্যে চারটি গরু বিক্রি হয়েছে। আশা করছি আজ রাত পর্যন্ত আরও দু’-একটা বিক্রি করতে পারবো। তাতেই চলবে। সবকিছু বাদ দিয়ে মোটামুটি একটা কিছু থাকবে।

এদিকে বৃষ্টিতে কাকভেজা হয়ে গরু নিয়ে বেশ বিপাকে বিক্রেতারা। তারা বলছেন, একটু পর পর বৃষ্টি হচ্ছে। এতে নিজেও ভিজে যায়, গরুও ভিজে যায়। জায়গা ভিজে বাজে অবস্থা হয়ে গেছে, কি এক মুশকিল। এখন গরুগুলো বিক্রি করতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব