ঘূর্ণিঝড় মোখা

চাঁদপুরে প্রস্তুত ৩৫৩ টি আশ্রয় কেন্দ্র

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১২, ২০২৩ | ১২:৩৫
Link Copied Successfully!
ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় চাঁদপুর জেলার আটটি উপজেলায় প্রস্তুত রয়েছে ৩৫৩ টি আশ্রয় কেন্দ্র। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
জানতে চাইলে পপুলার বিডিনিউজকে তিনি বলেন, চাঁদপুরের আটটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোখা মোকাবেলায় বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি মোখা মোকাবেলায় চাঁদপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সকল সাইক্লোন সেন্টার ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক । এছাড়া চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তর উপজেলা চলাঞ্চলে যারা থাকে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য বলা হয়েছে। জনসচেতনতায় দুইদিন ধরে মাইকিং করছে কোস্টগার্ড। বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। রেড ক্রিসেন্ট এর একটি দল প্রস্তুত করা হয়েছে বলে সভায় জানানো হয়।
এদিকে জেলার সকল ইউএনও অফিসে এবং জেলা প্রশাসক কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়। সেখান থেকে সর্বক্ষণিক মনিটরিং করা হবে।

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা