বিতর্কিত সদর উপজেলা এবং মেয়াদউত্তীর্ণ জেলা যুবদলের কমিটি বিলুপ্তির দাবী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৭, ২০২৩ | ১০:৩৩
Link Copied Successfully!
‘অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত গোজামিলের চাঁদপুর সদর উপজেলা যুবদল এবং মেয়াদ উত্তীর্ণ চাঁদপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্তের দাবী’ জানিয়েছে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়কবৃন্দ একত্রিত হয়ে প্রতিবাদ সভায় যৌথ বিবৃতিতে এ দাবী জানান।

তারা হলেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, মুহাম্মদ মোজাম্মেল হক, মো. জিয়াউর রহমান টিটু, মো. জুলহাস আহমেদ জুয়েল, মো. হাসান আল রিয়াদ ও মো. মহসিন খাঁন। উল্লেখ্য, তারা অনেকেই জেলা যুবদলের বিভিন্ন দায়িত্বে রয়েছেন।

প্রতিবাদ সভা ও লিখিত বিবৃতিতে নেতৃবৃন্দরা উল্লেখ করেন, চাঁদপুর সদর উপজেলা যুবদলের অন্তর্গত ১৪টি ইউনিয়ন কমিটি গঠনের ক্ষেত্রে বর্তমান দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু এবং স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল আর্থিক লেনদেন,  অনিয়ম ও স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়ে ত্যাগী ও যোগ্য সংগঠকদের ঐতিহ্যগতভাবে শক্তিশালী যুবদলকে দিনে দিনে দুর্বল সংগঠনে পরিণত করছেন। তাদের আর্থিক লেনদেন, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার বিবরণ ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যুগ্ম আহবায়ক হিসেবে আমাদের সাথে আলাপ-আলোচনা কিংবা সমন্বয়ে ছাড়াই ব্যাপক অনিয়মের আশ্রয় নিয়ে ইতিমধ্যে কয়েকটি ইউনিয়ন কমিটির গঠন করা হয়েছে। তাই স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামকে বেগবান করার স্বার্থে অবিলম্বে বর্তমান সদর উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত করে সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে একটি নতুন কমিটি করা একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

নেতৃবৃন্দ আরো জানান, চাঁদপুর জেলা যুবদলের কমিটির মেয়াদ শেষ হয়েছে এক বছরের বেশি সময় ধরে। ইতিমধ্যে এই কমিটির অনেকে বিএনপিতে স্থান করে নিয়েছে। কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ কেউ আবার বিদেশে অবস্থান করছেন। তাছাড়া কমিটিতে দ্বিধা বিভক্তি এখন প্রকাশ্য এবং দৃশ্যমান। বর্তমান জেলা কমিটিকে সামনে রেখে চলমান আন্দোলন সংগ্রামে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন অসম্ভব বলেই আমরা মনে করি।

নেতৃবৃন্দের আরো বলেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতিকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ সাবেক সভাপতি মৃত্যুর আগ পর্যন্ত তিনি দু’একদিন ছাড়া দলীয় কোন কর্মকাণ্ডে আসেননি। সাবেক সভাপতি মৃত্যুর পর সভাপতি পদ পাওয়া লোভেই তিনি দলীয় কর্মকাণ্ডে সরব হন। দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবদলের তৃণমূল পর্যায়ে অনেক নেতাকর্মী জেল-জুলুম এবং নির্যাতনের শিকার হলেও বর্তমান এ সভাপতি একদিনের জন্যে জেলে যাননি। কিংবা তার বিরুদ্ধে কোন মামলাও নেই। ফেসবুকে আন্দোলন করা এমন নেতাদের বাদ দিয়ে রাজপথের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে জেলা যুবদলের কমিটি গঠন করার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব