ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে আজ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২৩ | ১০:৩৭
Link Copied Successfully!

বাংলা ও বাঙালি সংস্কৃতির অপরিহার্য অংশ পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ। পুরোনো বছরের সব জরাজীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনের আহ্বানে ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করছে জাতি। এ নববর্ষে সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেসব সড়কে যান চলাচল বন্ধ
১.বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর
২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা
৩. মৎস্য ভবন-শাহবাগ-কাঁটাবন
৪. শহীদ মিনার-টিএসসি
৫. নীলক্ষেত-টিএসসি
রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যেসব পয়েন্টে ডাইভারশন ও রোড ব্লক
বাংলামোটর ক্রসিং, পরিবাগ ক্রসিং, নৌ-বাহিনী ভর্তি তথ্য কেন্দ্র, শাহবাগ ক্রসিং, মগবাজার ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, দুদক গলি, শিল্পকলা একাডেমি গলি, কার্পেট গলি, মৎস্য ভবন ক্রসিং, সেগুনবাগিচা, কদম ফোয়ারা ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, শিববাড়ী ক্রসিং, ঢাবি মেডিকেল ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং, আজিজ সুপার মার্কেট গলি, বিসিএস প্রশাসন গ্যাপ, সাকুরা গলি, সবজি বাগান ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, ইউবিএল ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং ও শহীদুল্লাহ হল ক্রসিং।

বর্ষবরণ অনুষ্ঠানে আগত যানবাহনের পার্কিংয়ের স্থান
১. নৌ-বাহিনী ভর্তি তথ্য কেন্দ্র থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত
২. জিরোপয়েন্ট থেকে ইউবিএল আব্দুল গণি রোড
৩. মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি)
৪. শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি)
৫. সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব (ভিআইপি গাড়ি ও মিডিয়ার গাড়ি পার্কিং)
৬. কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী এবং
৭. দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল পর্যন্ত।
উপরোক্ত যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার বিষয়ে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো এবং জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব