লেংটার মেলা’য় মাদক ও অশ্লীল নৃত্যের আসর বসানোর অভিযোগ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৩, ২০২৩ | ১২:৫৫
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হওয়া সাত দিনব্যাপী ‘লেংটার মেলা’য় মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর বসার অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, এতে তরুণ ও কিশোরেরা বিপথগামী হচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ।
স্থানীয় লোকজন জানান, উপজেলার বদরপুর এলাকায় পীর ও সাধক হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে লেংটা বাবা বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মারা যান। এরপর প্রতিবছর তাঁর মাজার এলাকায় চৈত্র মাসের শেষের দিকে ওই মাজারের খাদেম, আশেকানরা মেলা ও বার্ষিক ওরসের আয়োজন করেন। স্থানীয়ভাবে মেলাটি ‘লেংটার মেলা’ নামে পরিচিত। এতে প্রতিবছর হাজার হাজার ভক্তের সমাগম হয়। এবারের মেলা শুরু হয় গত বুধবার।
রবিবার দুপুরে ওই মেলা এলাকা ঘুরে দেখা গেছে, হাজারো মানুষের ভিড়। তিন কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলাটির নানা কার্যক্রম। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। মাজার এলাকায় আশেকান-ভক্তের উপচে পড়া ভিড়। মাজারটির পশ্চিম দিকে পুকুরের পাড়ে, পুকুরসংলগ্ন বাগানে ও বেড়িবাঁধ এলাকায় গাঁজা-মদ সেবন ও বিক্রির জমজমাট আসর চলছে। পুলিশ ও প্রশাসনের নজরদারি সত্ত্বেও সেখানে প্রকাশ্যে গাঁজা, আফিমসহ বিভিন্ন মাদকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। নেশাখোরেরা সেখানে এসে আড্ডা দিচ্ছেন। এ ছাড়া মেলার কয়েকটি এলাকায় নারীদের অশ্লীল নৃত্যের জমজমাট আসরও দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে বদরপুর এলাকার দুজন প্রবীণ বাসিন্দা অভিযোগ করেন, লেংটার মেলার নামে এখানে যেভাবে দিন–রাতে মাদক ও অশ্লীল নাচগানের আসর বসছে, তা মেনে নেওয়া যায় না। মেলা এলাকার শতাধিক স্থানে মাদক কেনাবেচা ও সেবনের জমজমাট আড্ডা চলছে। এতে মেলা ও আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। নেশাগ্রস্ত ও বিপথগামী হয়ে পড়ছে কিশোর-তরুণেরা। নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। ওপরে মেলা আর ভেতরে চলছে লাখ লাখ টাকার মাদকের ব্যবসা। প্রশাসনের নজরদারির অভাবেই এসব অপকর্ম হচ্ছে।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, মেলা এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অসামাজিক কাজ বন্ধে নজরদারি চালাচ্ছেন তাঁরা। এরপরও পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু লোক সেখানে মাদক কেনাবেচা ও অশ্লীল নৃত্যের আয়োজন করছে বলে জেনেছেন। এসব বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব