সভাপতি রোটা. রাশেদা আক্তার, সম্পাদক আশিক বিন রহিম

আপন -এর পূর্নাঙ্গ কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২, ২০২৩ | ৯:৪৬
Link Copied Successfully!
'আমরা পর নই’ এ স্লোগানকে সামনে রেখে পথচলা -- পপুলার বিডিনিউজ
 ‘আমরা পর নই’ এ স্লোগানকে সামনে রেখে পথচলা চাঁদপুরের জনপ্রিয় সামাজিক ও মানবিক সংগঠন আপন -এর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারিয়ান রাশেদা আক্তারকে সভাপতি এবং সদস্য সচিব কবি আশিক বিন রহিমকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

গত শনিবার বিকেলে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে উপদেষ্টা পরিষদ ও সাধরণ পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে প্রস্তাবিত কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা এবং চাঁদপুর বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন। পরে দ্বিতীয় দফায় উপস্থিত সকল উপদেষ্টা এবং সাধারণ সদস্যদের পূর্ণ সমর্থনে গঠিক নতুন পরিষদ ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা এবং বিশিষ্ট আইনজীবী আব্দুল্লাহ্ আল ফারুক। নব-গঠিক কার্যনির্বাহী পরিষদকে স্বাগত জানান সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মো. মাসুদ হাসান।

নব-গঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যা নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি অ্যাড. বদরুল আলম চৌধুরী, রোটারিয়ান আশ্রাফুল আরিফ, রোটারিয়ান মোফাজ্জল হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিত্তূল মুনা চৈতী, আহসান আরিফ নিলয়, সাংগঠনিক সম্পাদক আল আমিন মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক সিগমা আহসান কনক, দপ্তর সম্পাদক ও মো. মুরাদ হাসান, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, কোষাদক্ষ আল-আমিন ইসলাম, সহ-কোষাদক্ষ লাকি রাণী দাস, প্রচার সম্পাদক এএম সাদ্দাম হোসেন, সহ-প্রচার সম্পাদক এম আবু জাফর, শিক্ষা ও আইসিটি বিষয়ক সস্পাদক মেহেদী হাসান নবীন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মো. বোরহান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. সোহেব সৌরভ, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রাকিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফ মাহমুদ পাটওয়ারী।
নির্বাহী সদস্যরা হলেন, রৌশন আরা, মাহমুদা খানম, তাহমিনা শহিদুল্লাহ জলি, ডা. মো. ইফতেখাইরুল আলম, কেএম মাসুদ, এম আব্দুল আজিজ শিশির, মো. মাসুদুর রহমান, মাইনুল ইসলাম মানিক, রোট. ফারুক হোসেন ভুইয়া, রোটারিয়ান আহছান হাবিব, হোসাইন লিটন, শাহানারা আক্তার পলি, শাহিদা আক্তার মিলি, আইরিন সুলতানা তুলি।

বিজ্ঞাপন

উল্লেখ্য : করোনার মহামারির সময়কালে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় সামাজকি ও মানবিক সংগঠন আপন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় নিম্মবিত্ত পরিবারকে রমজানে ইফতার সামগ্রী এবং ঈদে খাদ্যসামগ্রী উপহার দিয়ে আসছে। আপন এমনসব পরিবারকে খুঁজে খুঁজে বের করে খাদ্যসামগ্রীর উপহার দিয়ে থাকে, যারা লোকলজ্জায় কারেনা কাছে হাত পাততে পারে না। এপর্যন্ত বিভিন্ন সময়ে প্রকাশ্যে-গোপনে কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আপন। এছাড়াও করোনায় অক্সিজেন সেবা, ফ্রি মেডিকেল সেবা, পরবর্তিতে ফ্রি মেডিকেল ক্যাপম্পসহ নানাবিধ সমাজিক ও মানবিক কাজ করে আসছে। সংগঠনের সদস্যদের যাকাতের টাকায় কয়েকজন শিক্ষিত বেকার যুবককে স্বাবলম্বি করে দেয়া হয়েছে। এবছর রমযানের শেষে দিকে ৩জন বেকার যুবককে স্বালম্বী করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব