রস বিলাস ও মুসলিম সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশ, ১৫ হাজার টাকা জরিমানা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৭, ২০২০ | ৯:১৫
Link Copied Successfully!
চাঁদপুর শহরের রস বিলাস ও মুসলিম সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দধি,ছানা ও বিস্কুট তৈরি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
 বৃহস্পতিবার দুপুরে শহরের শরণখোলা রোড বাসস্ট্যান্ড এলাকায় মুসলিম সুইটস ও রস বিলাস এর কারখানায় ঘুরে অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ভ্রাম্যমান আদালতে জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান- মাহমুদ- ডালিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

স্বর্ণখোলা রোড বাসস্ট্যান্ডে অবস্থিত মুসলিম সুইটস এ মিস্টি, দধি, ছানা সহ অন্যান্য খাদ্যদ্রব্য ডাকনা বিহীন, মাছি সহ বিভিন্ন জীবাণু যুক্ত এবং খাদ্য তৈরি কাজে নিয়োজিত কর্মচারী নির্ধারিত পোষাক না পরিধান করেই খাদ্য তৈরি করছে। এছাড়াও করখানা কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছে মত খাদ্য সামগ্রীর প্যাকেটে মেয়াদ বসিয়ে দিচ্ছে । যা ভোক্তা সাধারণের অর্থ স্বাস্থ্য ও জীবন মানের ক্ষতিকর ।
মুসলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক  উক্ত কারখানার স্বত্বাধিকারী মোঃ আব্দুল কুদ্দুছকে ১০, ০০০/- টাকা অর্থদন্ড দেন। একই অপরাধে রস বিলাস মিস্টি, দধি, বিস্কুট কাখানাকে একই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম উক্ত কারখানার স্বত্বাধিকারী মোঃ আতিকুর রহমান কে ৫০০০/- টাকা অর্থদন্ড করেন।
তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।  ভবিষ্যতে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব