চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ মার্চ ২৬, ২০২৩ | ৯:২২
Link Copied Successfully!

শিশুশিক্ষার আধুনিক ও অনন্য বিদ্যাপীঠ চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ রোববার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমূখর পরিবেশে এ আয়োজন করা হয়।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. মানসুর আহমাদ।

বিজ্ঞাপন

চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাসের সভাপতিত্বে এবং পরিচালক ও সহকারি অধ্যক্ষ মৃদুল কান্তি দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক, সহ-সভপতি পীরজাদা মাহফুজ উল্লাহ ইউসুফি, সাধারণ সম্পাদক এসবি সবুজ ভদ্র।

অমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মাসুদুর রহমান, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রাশেদুল হক, ইসকান্দর মির্জা, মো. মহসীন মিয়া, অভিভাবক ও  চাঁদপুর সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম প্রমুখ।

আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের সহকারি শিক্ষিকা নাজনিন হোসাইন, বিথী কর্মকার, সুমি শীল, নুসরাত জাহান, ইসরাত নাহার, মাহমুদা আক্তার, তানজিলা আক্তার, সুলতানা হারুন। ক্রীড়া প্রতিযোগীতার ১৬টি ইভেন্টে অংশ নেয়া শতাধিক বিজয়ী শিক্ষার্থীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও উহার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা