বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা কখনো ভুলার নয়: শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৬, ২০২৩ | ৮:২৫
Link Copied Successfully!
বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা -- পপুলার বিডিনিউজ
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তখন সবার চোখে মুখে একটাই স্বপ্নছিল দেশটাকে স্বাধীন করা। জীবনের মায়া আপনারা (বীর মুক্তিযোদ্ধা) করেননি। আপনাদের সকলেরই বাড়িতে হয়তা বাবা-মা, স্ত্রী, সন্তান ও ভাই বোন ছিল। কোন পিছুটান আপনাদেরকে ধমিয়ে রাখতে পারেনি। আপনারা সেদিন শুধু দেশ মাকে স্বাধীন করবেন, দেশ মান সম্মানকে উদ্ধার করবেন, হানাদার বাহিনীকে এই দেশ মাকে মুক্ত করে স্বাধীন মানুষ হিসেবে এই দেশের প্রতিটি মানুষ যেন বাঁচতে পারে সে প্রতিজ্ঞা নিয়ে জীবন বাজি রেখে ঘর ছেড়ে ছিলেন।
রবিবার (২৬ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২৫ মার্চের কাল রাতে ভয়াবহ গণহত্যা চালিয়েছে পাকবাহিনী। পুরো দেশ ধ্বংসস্তুপে পরিণত করেছিল তারা। পৃথিবীর ইতিহাসে এটি একটি নিকৃষ্টতম ঘটনা ছিলো। বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা কখনো ভুলার নয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনারা স্বাধীন ভূখন্ড তৈরী করে দিয়েছিলেন। আপনাদের কারণে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক বলতে পারি।
দীপু মনি বলেন, ধর্মভিত্তিক রাজনীতি রাষ্ট্রের জন্যে কখনো শুভ নয়। আওয়ামী লীগের কারণে বাঙালি তার স্বাধীনতা পেয়েছে। যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিলো, আজকে তারা নাকি মানুষের অধিকারের কথা বলে। আমরা কথা বললেই বোমা ও গ্রেনেড মারা হয়েছিলো। তারাই আজকে অধিকারের কথা বলে। এরা মানুষকে হত্যা করেছে। তারা হত্যাকারীদের পুরস্কৃত করেছে। যুদ্ধাপরাধীর বিচার যখন বঙ্গবন্ধু করেছিলো, সেই যুদ্ধাপরাধীদের বিচার জিয়াউর রহমান বন্ধ করে তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল। বিএনপি চায় আমাদের ভিক্ষুকের জাতিতে পরিণত করতে।
মন্ত্রী বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছি। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে আজকে ভিক্ষুকের হাত থেকে দাতার হাতে পরিণত হয়েছি। আজকে প্রতিটি মানুষ ভালো অবস্থানে রয়েছে। দারিদ্র কমেছে। গৃহহীনদের জন্যে ঘর উপহার দিচ্ছেন সরকার। মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাসের ব্যবস্থা করছেন। আপনাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করছেন সরকার।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী প্রমূখ।
আলোচনা শেষে বীর মুক্তযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষামন্ত্রীসহ অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে প্রায় দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে ফুলি দিয়ে বরণ করেন শিক্ষামন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব