ভিজিডি কার্ডধারীদের মেয়াদান্তে জমাকৃত টাকা কম দেওয়ার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৫, ২০২৩ | ১১:৫৫
Link Copied Successfully!
মতলব উত্তরের ৬৩ ভিজিডি কার্ডধারী মাসিক জমাকৃত টাকা কম দেয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার গজরা ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার গজরা ইউনিয়নে ভিজিডি কার্ডধারীর ৬৩ জনের টাকা কম দিয়েছে ডাচ বাংলা ব্যাংক এর গজরা এজেন্ট ব্যাংকিং শাখা। প্রত্যেক সদস্যের মাসিক সঞ্চয় ছিল ২০০ টাকা। দুই বছর মেয়াদান্তে প্রত্যেক সদস্য জমাকৃত ৪ হাজার ৮শ’ টাকা ফেরত পাওয়ার কথা।
২০২১ খ্রিষ্টাব্দ থেকে কার্ডধারীরা তাদের সঞ্চয় রাখা শুরু করেন কিন্তু উপজেলার গজরা ইউনিয়নের গজরা বাজারে অবস্থিত এজেন্ট ব্যাংকিং ‘ডাচ বাংলা ব্যাংক’। কার্ডধারীরা মাসে ২০০ টাকা করে জমা দিতে থাকেন। মেয়াদ শেষে ২০২৩ সালে উপজেলার গজরা ইউনিয়নের গজরা বাজারে অবস্থিত এজেন্ট ব্যাংকিং ডাচ বাংলা ব্যাংক থেকে ভিজিডি কার্ডধারীরা তাদের জমাকৃত টাকা উত্তোলন করতে গেলে কার্ড প্রতি ১শ টাকা কম দেয়া হয়।
এদিকে এ ব্যাপারে ভিজিডি কার্ডধারী পারভীন বেগম বলেন, আমি ৪৮শ টাকা জমা দিলেও আমাকে ১শ টাকা দেয়া হয়েছে। পারভীন বেগমের স্বামী গজরা ইউনিয়নের পশ্চিম রায়েরদিয়া গ্রামের মৃত. মাদুল বক্স প্রধানের ছেলে মো. শহীদ উল্লাহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর ২৩ মার্চ লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ার মোবারক হোসেন বলেন, গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদ উল্লাহ এর কথায় আমার প্রতিজনের কাছ থেকে ১শ’ টাকা করে রেখে তাকে দেয়া হয়েছে। এ ব্যাপারে গজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ বলেন, কার্ডধারীদের সঞ্চয় হিসেবে ব্যাংকে জমা দেয়া হয়েছে। জমাকৃত টাকা মেয়াদ শেষে ভিজিডি কার্ডধারীদের বুঝিয়ে দেয়া হয়েছে। তাদের কাছ থেকে কোন টাকা নেয়া হয়নি।
এ ব্যাপারে মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম বলেন, ভিজিডি কার্ডধারীদের জমাকৃত টাকা কম দেয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। কার্ডধারীদের টাকা কম দেয়ার কোন সুযোগ নেই। এ ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব