বঙ্গবন্ধুর জন্মদিনে দেড় হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন রেদওয়ান খান বোরহান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ১২:৫৭
Link Copied Successfully!

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা, কেক কাটা এবং মিলাদ ও দোয়ার আয়োজনসহ পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের দেড় হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

গতকাল ১৭ই মার্চ শুক্রবার বিকাল ৪টায় চাঁদপুর শহরের কালীবাড়ি টাউনহল মার্কেটের ৩য় তলায় সিটি নিয়ন গ্রুপ কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে গরীব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। আমরা পেতাম না একটা স্বাধীন ভূখন্ড। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল খুবই ভালো মানুষ। তিনি মানব সেবায় কাজ করে গেছেন। আমাদের সবাইকে বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে জানতে হবে। জানলেই একটা আত্মতৃপ্তি পাওয়া যাবে।

তিনি আরো বলেন, আমাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আমরা সামাজিক মর্যাদা পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের মহানায়ক। দেশের জন্য বঙ্গবন্ধু অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। আজ জা‌তির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে অপ্র‌তি‌রোধ্য গ‌তি‌তে দেশ এগিয়ে যাচ্ছে। আজকে শিশু দিবসে সমাজের পথ শিশু‌দের সাথে নিয়ে মু‌জিব বর্ষের অনুষ্ঠান কর‌ছি। আমরা আমাদের নতুন সহযোগী প্রতিষ্ঠান ‘ভয়েজ বাংলার ফাউ‌ন্ডেশ‌ন’ সমাজের সু‌বিধা ব‌ঞ্চিত শিশুদের পড়াশুনার দা‌য়িত্ব নিবে।

বিজ্ঞাপন

চাঁদপুরের ঐতিহাসিক বেগম মসজিদ ও মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মাহমুদ ও মাওলানা ওমর ফারুক এর নেতৃত্বে হাফেজ শিশু শিক্ষার্থীদের পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান খান, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রেনু বেগম, পান্না আক্তার, চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া বেগম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি এইচ এম শামীম, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি মোহাম্মদ আলীসহ আওয়ামী মৎসজীবি লীগের নেতৃবৃন্দ ও ফাউন্ডেশ‌নের কর্মকর্তাগণ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের খলিফা জুবায়ের আহমেদ।

এছাড়াও আলহাজ্ব মোঃ রেদওয়ান খাঁন বোরহান শুক্রবার চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল এর পিতার কুলখানিতে অংশগ্রহণ। এরপর তিনি চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড বরকন্দাজ বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে এদিন বিকেলে বঙ্গবন্ধুর জন্মদিনে পালন ও ইফতার সামগ্রী বিতরণ করে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে যোগদান করেন।

ক্যাপশনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে গরীব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন ও নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব