স্মার্ট বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা হবে জাতির পিতা বঙ্গবন্ধু: শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৭, ২০২৩ | ২:৫৪
Link Copied Successfully!
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করবার জন্য, মানুষের সম্মান ও মর্যাদা নিয়ে বিশ্বের বুকে মাথা তুলে ভাঙালি দাঁড়াবে, সে জন্য বঙ্গবন্ধু তার সারা জীবন সংগ্রাম করেছেন। তিনি যেমন বাংলাদেশ চেয়েছিলেন, তার কন্যা সমস্ত অপশক্তিকে প্রতিহত করে যেভাবে অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আগামীদিনে আমরা স্মার্ট বাংলাদেশ হব এবং সেই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিটি মুহুর্তে আমাদের অনুপ্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু।

শুক্রবার (১৭ মার্চ) সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই বাঙালি জাতি হাজার হাজার বছর ধরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধছিল এবং স্বাধীনতার স্বপ্ন দেখছিলেন। অনেক এক বড় নেতা ও বিপ্লবী আমরা পেয়েছি। তারা বিপ্লব ও সংগ্রাম করেছেন কিন্তু কখনোই দেশকে স্বাধীন করতে পারেননি। পিতা মুজিবই একমাত্র নেতা, যিনি একেবারে ভাষার আন্দোলন দিয়ে শুরু করে স্বায়ত্ব শাসনের আন্দোলনের করে, স্বাধীকারের আন্দোলন করে এ দেশকে স্বাধীন করেছেন। আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র। সে জন্যই তিনি আমাদের জাতির পিতা।

বিজ্ঞাপন

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা পূর্বে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটেন শিক্ষামন্ত্রীসহ অতিথিরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক