শিক্ষমন্ত্রী ডাঃ দীপু মনির নামে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ

Default User
এইচ.এম নিজাম 
আপডেটঃ আগস্ট ২৬, ২০২০ | ২:৪১
Link Copied Successfully!
শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচার করায় অপপ্রচারকারীদদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। ২৬ আগষ্ট মঙ্গলবার সকালে থানায় অভিযোগটি দায়ের করেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। জিডি নং-১৩৭১।
অভিযোগে উল্লেখ করা হয়, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির নামে মিলি সুলতানা এবং জাইমা রহমান নামে ফেইসবুক পেইজ থেকে মিথ্যা,বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যা একজন সাধারন নাগরিক হিসেবে আমাকে মর্মাহত ও ক্ষুব্দ করেছে। যা দন্ডনীয় অপরাদ বটে। ডাঃ দিপু মনির মতো সৎ এবং যোগ্য রাজনৈতিকের নামে মিথ্যা অপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। তাই উক্ত আইডি ও পেইজের বিরুদ্ধে তদন্ত পূর্বক সামাজিক নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহনের জন্য সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানায়, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব