১৬১৩৬ নম্বরে কল করে পাওয়া যাবে হজের জরুরি পরামর্শ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৩, ২০২৩ | ৪:২২
Link Copied Successfully!

আগামী ১২ মার্চ হজ হেল্পলাইন চালু করবে সরকার। ১৬১৩৬ নম্বরে কল করে পাওয়া যাবে হজসংশ্লিষ্ট যাবতীয় জরুরি পরামর্শ। এ তথ্য জানিয়ে বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, আগামী ১২ মার্চ হজ ব্যবস্থাপনার যুগান্তকারী পরিবর্তন হিসেবে হজ কল সেন্টারভিত্তিক শর্ট কোড (হজ হেল্পলাইন) ‘১৬১৩৬’ উদ্বোধন করা হবে। এটি হজ ব্যবস্থাপনায় বর্তমান সরকারের একটি বড় মাইলফলক।

বর্তমানে হজ কল সেন্টারভিত্তিক শর্ট কোর্ড (হজ হেল্পলাইন) ১৬১৩৬ পরীক্ষামূলকভাবে চালু আছে।

বিজ্ঞাপন

জানা গেছে, হজ গমনেচ্ছুদের সব ধরনের তথ্য হেল্পলাইনের মাধ্যমে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কবে ভিসা হবে, নিবন্ধন কীভাবে করতে হয় সে বিষয়ে সহযোগিতা করা হবে। নামের ভুলের সংশোধনে পরামর্শ দেওয়া হবে। হজ কার্যক্রম নিয়ে নানা ধরনের তথ্য থাকে, যেগুলো মানুষ জানতে চান। সেসব বিষয়ে পরামর্শ মানুষ হেল্পলাইনে ফোন করে পাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

এখন হজের নিবন্ধন চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব