মতলব উত্তরে পোকা মারার ট্যাবলেট খেয়ে প্রাণ গেল গৃহবধূর

সুমন আহম্মেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২৩ | ৯:২৫
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে মনিরা বেগম (২২) নামের এক গৃহবধূ কেরি পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

মনিরা বেগম মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের গজরা গ্রামের আবদুল মান্নান ঢালীর মেয়ে। তিনি নিজ বাবার বাড়ি গজরায় কেরি পোকা মারার ট্যাবলেট খায়।

বিজ্ঞাপন

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে উপজেলার আইঠাদি মাথাভাঙ্গা গ্রামের রাসেলের সাথে বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে বুধবার সকালে রাসেলের সঙ্গে অভিমান করে পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মনিরা।

পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত মনিরা বেগমের মমিন নামে একবছরের ছেলে রয়েছে।

নিহত মনিরা বেগমের বাবা আবদুল মান্নান ঢালী বলেন, মনিরা বেগমের বিয়ের সময় এক ভরি স্বর্ণ দেয়ার কথা ছিল। আমি এখনও দিতে পারিনি। স্বর্ণের জন্য শ্বশুর বাড়ি থেকে চাপ দেয় এবং বিভিন্ন সময় আমার মেয়েকে মারধর করতো জামাই। এ নিয়ে কলহ হয়।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক মো. আবদুল আউয়াল বলেন, পারিবারিক কলহের জের ধরে মনিরা বেগম কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, পোকা মারার ট্যাবলেট খেয়ে গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানানো হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব