মিলাদ ও দোয়ার মাধ্যমে মোহনপুর ইউপি’র চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | ৯:৫৬
Link Copied Successfully!

আগামী ১৬ মার্চ মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে।

উক্ত নির্বাচন উপলক্ষে মিলাদ ও দোয়ার মাধ্যমে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সেলিম মিয়া।

গতকাল সোমবার বিকেলে মাথাভাঙ্গা বাজারে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রধানের সভাপতিত্বে ও জাকির হোসেনের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া।

বিজ্ঞাপন

 

চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া বলেন, আমি আশা করি বাংলাদেশ আওয়ামীলীগ আমার সাংগঠনিক যোগ্যতা, শ্রম, ত্যাগকে মূল্যায়ন করে আমাকে নৌকা প্রতিকে মনোনীত করবেন। আর আমি মনোনয়ন পেলে, আশা রাখি আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। চেয়ারম্যান পদে জয়যুক্ত হতে পারলে, আমি অন্যায়ের বিরুদ্ধে থেকে নীতির পথে চলে, নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি মোহনপুর ইউনিয়নকে একটি সুস্থ সুন্দর ও পরিবেশ বান্ধব ইউনিয়নে উন্নীতকরণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি এই ইউনিয়নের তরুণ প্রজন্মকে উদ্যোক্তামূলক মনোভাব গঠনে সেই সাথে স্কুল কলেজের ছেলে-মেয়েদের সৃজনশীলতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। মাদক, সন্ত্রাস মুক্ত মডেল ইউনিয়নে আমৃত্যু কাজ করে যেতে চাই। আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে নির্বাচিত করলে ইউনিয়ন বাসীর সকলের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারব। ইউনিয়ন পরিষদ কার্যক্রম বেগবান করতে আমার পাশে থাকুন আমি আপনাদের পাশি আছি এবং থাকব ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলনের পাশাপাশি মাদকমুক্ত একটি আধুনিক ইউনিয়ন গঠনে কাজ করে যাবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা