চাঁদপুরে দু’দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন আজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩ | ১২:৪২
Link Copied Successfully!

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমির সমন্বয়ে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত দুদিনব্যাপী চাঁদপুর জেলা সাহিত্য মেলার উদ্বোধন হচ্ছে আজ।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দুই দিনব্যাপী সাহিত্য মেলার প্রথম পর্ব।

জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও বাংলা একাডেমির পরিচালক লেখক ড. আমিনুর রহমান সুলতান।

বিজ্ঞাপন

এই মেলায় জেলার প্রায় দুই শতাধিক কবি, কথাসাহিত্যিক, শিশুসাহিত্যিক, প্রাবন্ধিক, গীতিকার, ছড়াকার, অনুবাদক, আবৃত্তিশিল্পী সাহিত্য সংগঠক ও সাহিত্যপ্রেমী অংশগ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

মেলার প্রথম দিনে চাঁদপুরের সাহিত্য বিষয়ক তিনটি প্রবন্ধ নিয়ে একটি সেমিনার, লেখকদের অংশগ্রহণে একটি কর্মশালা ও চাঁদপুরের শিল্পীদেরর অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলার দ্বিতীয় দিনে জেলার নির্বাচিত লেখকগণ তাদের স্বরচিত সাহিত্যকর্ম পাঠ করবেন।

জেলার সর্বস্তরের লেখক, সংগঠক ও সাহিত্যপ্রেমীগণকে মেলায় উপস্থিত থেকে এ আয়োজনকে সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন সাহিত্য মেলা উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব