অটোরিকশায় ফেলে গেলেন সোনার গহনা, ফিরিয়ে দিল পুলি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৩ | ১১:০২
Link Copied Successfully!

পপুলার বিডিনিউজ পটকাস্ট

 

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার মিতু সরকার অটোরিকশায় আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে তিন ভরি ওজনের সোনার গহনা ফেলে রেখে চলে যান। পরে তিনি চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঐ জিডির পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে গহনাগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

বুধবার সকালে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ গহনাগুলো এর মালিক মিতু সরকারের কাছে হস্তান্তর করেন।

জানা যায়, চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার মিতু সরকার অটোরিকশায় আত্মীয়ের বিয়ের বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিল লেডিস ব্যাগ এবং এর ভেতরে ছিল তিন ভরি ওজনের সোনার গহনা। ব্যাগটি অটোরিকশার সিটে ভুলবশত রেখে গন্তব্যে নেমে যান তিনি। কিছুদূর যাওয়ার পর বুঝতে পারেন তার গহনার ব্যাগটি সঙ্গে নেই। সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন পূর্বের স্থানে অটোরিকশাটির খোঁজে। কিন্তু দেখেন সেখানে অটোরিকশাটি নেই। অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে গত ২৫ জানুয়ারি চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেন।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিন হোসেন জানান, ঐ জিডির পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুরের সব অটোস্ট্যান্ড থেকে তথ্য সংগ্রহ, অলিগলির সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অটোরিকশাটি শনাক্ত করা হয়। এরপর সফল অভিযান শেষে হারানো সোনার গহনা শহরের পুরানবাজার থেকে উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে সোনার গহনাগুলো উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব