মতলব উত্তর উপজেলা মোহনপুর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়ার উঠান বৈঠক 

সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৩ | ৩:০৪
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। দলীয় মনোনয়নের লবিং ছাড়াও এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদের জনপ্রিয়তা জানান দেওয়ার চেষ্টা করছেন।
শনিবার বিকেলে এমনই এক উঠান বৈঠকের আয়োজন করেছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা এডভোকেট সেলিম মিয়া।
শনিবার বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়ার বাড়ীতে এ উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা
আব্দুর রহমান শিকদার।
দেওয়ানকান্দী গ্রামে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী পুরুষ উপস্থিত হয়। উঠান বৈঠকে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ, ব্যবসায়ী, চাকুরিজীবি শ্রমিক ও দলীয় নেতা কর্মীসহ সকল শ্রেনীর লোকজন অংশগ্রহণ করে।
এ সময় ভোটারদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করে দোয়া কামনা করে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন সেলিম মিয়া।
মোহনপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সেলিম মিয়া বলেন, আওয়ামী লীগের তৃণমুলের নেতাকর্মীর সমর্থন নিয়ে নির্বাচনের মাঠে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে দলীয় মনোনয়ন দেয় তাহলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনসেবা করতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দলকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবো।
পাশাপাশি এলাকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকার গরিব দুঃখী মানুষের বিপদে-আপদে পাশে থেকে এলাকার সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ, বাল্য বিবাহ, নারী নির্যাতন, চাঁদাবাজি, যুব সমাজকে মাদকমুক্তসহ জন কল্যাণমুখী কাজ করে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, আব্দুল মান্নান দেওয়ান, ডাক্তার হযরত আলী গাজী, আক্কাছ দেওয়ান, জাকির দেওয়ান, মাহফুজ প্রধান, মুরাদ, আলম, নুরুল আমিন, স্বপন দেওয়ান, আব্দুর রহমান শিকদার, সাইফুল মাঝি, ফারুক প্রমাণিক,শহিদুল্লা দেওয়ান,চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান চৌধুরী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়াস কুরুনী খান মুকুল, মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার, জোহরা আক্তার, ছাবিনা বেগম, অজুফা বেগম সহ মোহনপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব