নিজের মৃত্যুর ‘খবর’ শুনেছেন ওবায়দুল কাদের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২৩ | ১০:৫৩
Link Copied Successfully!

সোশাল মিডিয়ায় নিজের মৃত্যুর গুজব শোনার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি এসব বিষয়কে পাত্তা দিতে চাইছেন না।

রোববার ঢাকার তেজগাঁওয়ে সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অপপ্রচারকারীরা মৃত্যুর মতো বিষয়কে নিয়েও গুজব ছড়াচ্ছে উল্লেখ করে হাসতে হাসতে তিনি বলেন, মৃত্যু সংবাদ নিয়েও যে…বসুরহাটে কলেজ ময়দানে জানাজাও হয়েছে, আমি শুনলাম। জানাজা হয়েছে, তার পরে আমার গ্রামের বাড়িতে কবর দিছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শোনেন এসব প্রশ্ন করে লাভ নাই। এসব বিষয়গুলা খুবই নোংরামি। এই নোংরা রাজনীতি যারা করে…কুকুরের কাজ ককুর করেছে, কামড় দিয়েছে পায়; তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়?

ডিজিটাল নিরাপত্তা আইনে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না, এ প্রশ্নের উত্তরে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, দেখুন এসব বিষয়গুলা আমি পাত্তা দেই না। আমি এগুলা কোনো গুরুত্ব দেই না। এই নোংরামিগুলো সবাইকে নিয়ে করা হচ্ছে।

কাদের বলেন, প্রাইম মিনিস্টারকে নিয়ে যা করছে, সেই তুলনায় এটা কিছুই না। মন্ত্রীদের নিয়ে যা হচ্ছে, এটা তো অবিরাম চলছে; আর যারা ভালো কাজ করে তাদেরটা আরও বেশি করছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব