যশোর আদালতে ভুক্তভোগী মামলা করেন

হাজীগঞ্জের কোহিনূর হোটেলে এক নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৩, ২০২৩ | ৫:০৫
Link Copied Successfully!

যশোর শহরের লোন অফিসপাড়ায় এক নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক ডাক্তারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

আসামিরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দেবনডাল গ্রামের ডাক্তার দেবু চন্দ্র মজুমদারের ছেলে ডাক্তার রনি চন্দ্র মজুমদার, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নাটেহরা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে আরিফ খন্দকার ও ঢাকার পূর্ব রামপুরা জামতলী এলাকার রাজা দে।

বিজ্ঞাপন

 

ভুক্তভোগী ওই নারী রোববার যশোরের আদালতে এই মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো: গোলাম কবির সিআইডি যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

 

বিজ্ঞাপন

মামলায় ওই নারী উল্লেখ করেছেন, আসামি আরিফ খন্দকারের সাথে তার ফেসবুকে পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক। গত বছরের ১৭ নভেম্বর আরিফ যশোরে এসে ওই নারীর সাথে দেখা করেন। পরের দিন বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে চাঁদপুরের হাজীগঞ্জে নিয়ে যান। সেখানে আরিফের নিজস্ব কোহিনুর আবাসিক হোটেলে নিয়ে আটকে রাখেন। এরপর ওই দিন রাত ৯টায় তিন আসামিই তার কাছে যান।

সেখানে ওই নারীকে আরিফ জানান, ডাক্তার রনির কাছে তাকে চার লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন এবং তাকে ভারতে পাচার করা হবে। এ কথা শোনার পর ওই নারী পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। ওই রাতে তাকে আসামিরা একাধিকবার সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেন।

 

ওই সময় তাকে মারধরসহ শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পরের দিন কৌশলে ওই নারী পালিয়ে যশোরে চলে আসেন। যশোরে এসে পরিবার ও স্থানীয় গণ্যমান্যদের জানালে তারা আসামিদের সাথে যোগাযোগ করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

সর্বশেষ, গত ১৫ জানুয়ারি আসামিরা যশোরে এসে ওই নারীকে এ বিষয়ে বাড়াবাড়ি করলে হত্যা ও গুমের হুমকি দিয়ে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন