কচুয়ায় সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৩ | ৫:০৫
Link Copied Successfully!

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া-নাছিরপুর সড়কে সরকারি রাস্তার গাছ কাটার নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার আকানিয়া খানেকা থেকে নাছিরপুর ফকির বাড়ীর সামনে সড়ক থেকে ফকির বাড়ীর আনোয়ার হোসেন আনু মিয়ার ছেলে সেলিম প্রায় ২০/২৫টি বড় কড়ই গাছ কেটে নিয়ে যায়।

স্থানীয়রা জানান,নাছিরপুর ফকির বাড়ির সামনে রাস্তার উত্তর পাশে সরকারি গাছগুলো ফকির বাড়ির সেলিম এলাকার কিছু লোককে ম্যানেজ করে কেটে নিয়ে যায়।

বিজ্ঞাপন

পরিবেশ বাচাঁতে গাছ লাগানোর উদ্যোগে নেওয়ার কথা থাকলেও তা না করে সরকারি নিয়মনীতি অপেক্ষা করে সরকারি রাস্তার গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে সেলিম মিয়া। সরকারি গাছ কাটা গুরুতর অপরাধ। এ ব্যপারে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ ব্যাপারে সেলিম জানান, রাস্তার দুই পাশে গাছগুলো আমাদের। তাই গাছ গুলো আমরা কেটে নিয়েছি।

ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর বলেন, আকানিয়া-নাছিরপুর ফকির বাড়ীর সামনে সড়কের গাছ গুলো কাটার বিষয়ে কেউ আমাকে অবগত করেনি, আমি ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের সহযোগীতায় আইনগত প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা নিব।

বিজ্ঞাপন

উপজেলা বন কর্মকর্তা মো.তাজুল ইসলাম জানান, সরকারি রাস্তার গাছ কেটে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন