বিয়ের দিনক্ষণ জানালেন সিদ্ধার্থ-কিয়ারা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩১, ২০২২ | ৩:২৩
Link Copied Successfully!

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা চুটিয়ে প্রেম করছেন বহুদিন ধরে।

গুঞ্জন ছিল, শিগগিরই লুকিয়ে সাতপাকে বাঁধা পড়বেন তারা। এই গুঞ্জন এবার কিছুটা ডালপালা মেলেছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিজ্ঞাপন

রাজস্থানের জয়সালমের প্যালেস হোটেলে বসবে বিয়ের আসর। ৪ তারিখ থেকে শুরু হবে মেহেদি, গায়ে হলুদ ও সঙ্গীতসহ সব ধরণের আয়োজন।

‘লাস্ট স্টোরিস’ (২০১৮) ব়্যাপ আপ পার্টিতে শুরু এই প্রেমের গল্প। চলতি বছরের গোড়ার দিকে দুজনের ব্রেক-আপের গুঞ্জনও শোনা গিয়েছিল, তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে ফের একসঙ্গে ধরা দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা জুটি।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে বলিউড তারকাদের উপস্থিতি সেভাবে নাকি চোখে পড়বে না। দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই আমন্ত্রিত সেখানে।

বিজ্ঞাপন

তবে মুম্বইয়ে বি-টাউন বন্ধুদের জন্য রিসেপশন পার্টির বন্দোবস্ত করবেন এ জুটি।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব