চাঁদপুর প্রীতি শিশু একাডেমির প্রতিষ্ঠিতা

স্বর্গীয়া প্রীতি রাণী ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২২ | ৭:৩৬
Link Copied Successfully!

চাঁদপুর শহরের প্রীতি শিশু একাডেমি ও প্রীতি মিডিয়ার প্রতিষ্ঠিতা এবং পাক্ষিক চাঁদনগর পত্রিকার উপদেষ্টা স্বর্গীয়া প্রীতি রাণী ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৭ নভেম্বর সোমবার চাঁদপুর শহরের জোড়পকুর পাড়স্থ প্রীতি রাণী ঘোষের নিজ বাসভবন ‘প্রীতিকুঞ্জে’ এ শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। একই সাথে ঘোষ পরিবারের পূর্বপুরুষ স্বার্গীয় মুখময় ঘোষ, স্বার্গীয় সুধাংশু ভুষণ ঘোষ, স্বর্গীয় হরিহর ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান করা হয়।

সকাল ৭টা থেকে শুরু হয় দ্বিতীয় সাংমাসিক শ্রাদ্ধ ও একাদশ এবং দ্বাদশ মাসিক শ্রাদ্ধকর্ম। এরপর পর্যায়ক্রমে চার পুত্র, পুত্রবধূ এবং কন্যারা ছয়দান করেন। সপিণ্ডীকরণ শ্রাদ্ধাদের মধ্যদিয়ে শ্রদ্ধাকর্ম শেষ হয়। এছাড়াও স্বর্গীয়া প্রীতি রাণী ঘোষের আত্মার শান্তি কামনায় ব্রাহ্মণ ও স্বজনদের মাঝে মধ্যাহ্নভোজের প্রসাদ বিতরণ এবং ব্রাহ্মণ ও গরীব দুখিদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতেণ করা হয়। সবশেষে সান্ধ্যকালিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ও নামসংকৃত্তনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রীতি রাণী ঘোষের অশোচান্ত শ্রাদ্ধের কর্মকান্ড পরিচালনা করেন বাংলাদেশ বাহ্মন সংসদ চাঁদপুর জেলা শাখার সভাপতি পণ্ডিত কালিপদ চক্রবর্তী।  পুরোহিত ছিলেন হামানকর্দী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পণ্ডিত শ্রী পলাশ চক্রবর্তী।পারিবারিক এ আয়োজনে স্বর্গীয় প্রীতি রাণী ঘোষের ছেলে-পুত্রবধু, কন্যা, নাতি-নাতনীসহ
পরিবারবর্গের সকল সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : প্রীতি রাণী ঘোষ ২০২১ সালের ১৮ নভেম্বর হৃদক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন। তিনি চাঁদপুর শহরের গুয়াখোলা ও জোড়পকুর পাড় নিবাসী স্বর্গীয় সুখময় ঘোষের স্ত্রী। স্বর্গীয় প্রীতি রাণী ঘোষ পাক্ষিক চাঁদনগর পত্রিকার সম্পাদক সাবিত্রি রাণী ঘোষের মা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা