
চাঁদপুরে ৩৫ জেলে আটক : ৫০ লাখ মিটার কারেন্ট জাল ও ৬ নৌকা জব্দ
Link Copied Successfully!

চাঁদপুরে পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৩৫ জন জেলেকে গ্রেফতার করা হয়েছে। ১৯ জন আসামীর বিরুদ্ধে মৎস্য আইনে ৫টি মামলা দায়ের করা হয়। ৪ জন অপ্রাপ্ত বয়স্ক কিশোর অপরাধীকে অভিভাবকের জিম্মায় মুক্তি দেয়া হয়েছে। ১২ জন আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ওই সময় প্রায় ৫০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জেলেদের কাছ থেকে ৯৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। ৫৬ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও গরীবের মধ্যে বিতরণ ও ৩৭ কেজি মাছ কোল্ড ষ্টোরেজ এ সংরক্ষিত রাখা হয়েছে।


























