চাঁদপুরে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের নার্সদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৫, ২০২২ | ৮:৫৩
Link Copied Successfully!

চাঁদপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের নার্সদের প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার কাউন্সেলিং ও রেফারেল বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের (২য় তলায়) এলিট চাইনিজ রেস্টুরেন্টে এই কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা অধিপদপ্তরের উদ্যোগে এবং জাপাইগো (Jhpiego) -এর আর্থিক ও কারিগরি সহায়তায় আয়োজিত কর্মশালায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. সাহাদাৎ হোসেন।

চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ ইলিয়াছের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে ‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার প্রাথমিক ধারণা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চাঁদপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. নাসির আহমেদ; ‘অবহিত পছন্দ এবং স্বেচ্চায় সিদ্ধান্ত গ্রহণ’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মেডিকেল অফিসার, ডা. শাহরীন আফরিন; ‘পরিবার-পরিকল্পনার হালনাগাদ তথ্য, ভ্রান্ত ধারণ’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. তানভিরুল ইসলাম এবং কাউন্সেলিং -এর মৌলিক ধারণা, এপ্রোচসমূহ, বৈশিষ্টা এবং মৌলিক দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চাঁদপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালন করেন জাপাইগো, ঢাকা অফিসের এম এন্ড ই অফিসার, মোঃ সাইয়াদুর রহমান এবং পরিবার পরিকল্পনা বিষয়ে চাঁদপুর জেলার তথ্য উপস্থাপন ও জাপাইগোর কার্যক্রম সম্বন্ধে অবহিত করেন জেলা ম্যানেজার রজতাংশু সাহা।

কর্মশালায় চাঁদপুরের ১৪টি প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের কাউন্সেলিং এর সাথে যুক্ত নার্সরা অংশগ্রহণ করেন।

এসময় চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ এবং জাপাইগো’র প্রতিনিধি ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব