যান্ত্রিক ও মানবিক ত্রুটি দূর করে ইভিএমে ভোট গ্রহণের আহবান: বাহাদুর শাহ্

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২১, ২০২২ | ৮:১৩
Link Copied Successfully!

নির্বাচন কমিশনের আমন্ত্রণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইভিএম সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত ও মূল্যবান পরামর্শ প্রদান করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সাইয়্যেদ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

মঙ্গলবার বিকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলের সাথে নির্বাচনে ব্যবহৃত ইভিএম সম্পর্কে মতামত ও পরামর্শ প্রদানের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় আল্লামা সাইয়্যেদ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন- দেশ এখন ডিজিটাল, প্রায় সব কিছু অনলাইন নির্ভর, অনেক কঠিন ও সময়সাপেক্ষ কাজ অনলাইনে ঘরে বসেই অনায়াসে করা যাচ্ছে কিন্তু সে অর্থে বহুল প্রত্যাশিত ইভিএম মানুষের মন জয় করতে পারেনি। যান্ত্রিক ত্রুটি এবং মানুষের পেশীশক্তির কাছে প্রতিনিয়ত গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে। ইভিএম একটি আধুনিক প্রযুক্তি তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু একজন ভোটার স্বাচ্ছন্দে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে পারছেননা এটা দিবালোকের ন্যায় সত্য। ভোটার ভোট দেয়ার জন্য কেন্দ্রে গিয়ে আঙ্গুলের ছাপ দেয়ার সাথে সাথে অন্যজন ভোটারের ইচ্ছার বিরুদ্ধে অন্য প্রতীকে সুইচ চেপে ভোট দিচ্ছেন যা সত্যিই নিন্দনীয় এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের শামিল। তাছাড়া আঙ্গুলের ছাপ না মেলার বিড়ম্বনা, ভোটার সনাক্তে যান্ত্রিক ত্রুটি, ভোট গণনার ক্ষেত্রে ফলাফল উল্টে দেয়ার অভিযোগ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসব থেকে উত্তরণ হতে পারলেই ইভিএম সফলভাবে সেবা দিতে পারবে এবং মানুষের মন জয় করতে পারবে।

তাই আমাদের বক্তব্য হলো যান্ত্রিক এবং মানবিক ত্রুটি সারিয়ে মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্রদানের উদ্যোগ বাস্তবায়ন করলেই নির্বাচনে ডিজিটাল প্রযুক্তির ইভিএম সেবা সবাই সানন্দে গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

আল্লামা সাইয়্যেদ বাহাদুর শাহ মোজাদ্দেদী নেতৃত্বে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন- ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট এম আবু নাছের তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব – স ম হামেদ হোসাইন, সাংগঠনিক সচিব এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী, অর্থ সচিব- এ্যাভোকেট শাহীদুল আলম রিজভী, সহ-দফতর সচিব- এম এম নাঈম উদ্দীনসহ প্রমূখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা