বাংলাদেশ যুদ্ধ-সংঘাত নয়, শান্তি চায়

যুদ্ধ-সংঘাত নয়, আমরা শান্তি চাই: প্রধানমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ৩০, ২০২২ | ৪:৫৩
Link Copied Successfully!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতির ওপর ‘বিরাট প্রভাব’ ফেলেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যুদ্ধ-সংঘাত নয়, শান্তি চায়।

‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২২’ উপলক্ষ্যে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠান এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন।

ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, মহামারির পর আজকে সারাবিশ্বের অর্থনীতির ওপর একটা বিরাট প্রভাব ফেলেছে এই যুদ্ধ। আমরা কোনো সংঘাত চাই না, যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, সেটিই আমাদের কাম্য।

বিজ্ঞাপন

জাতিসংঘ মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের ‘কার্যকর’ অংশগ্রহণ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দেশের অবস্থানকে সুসংহত করেছে বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।

জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে প্রয়োজনে আরও শান্তিরক্ষী পাঠাতেও বাংলাদেশ প্রস্তুত বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ সামরিকভাবে শক্তিশালী দেশগুলোর সঙ্গে আমাদের দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সূত্র: যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব