সিয়াম ঝগড়া করলে পাশের বাসার মানুষও বুঝতে পারে না: অবন্তী

Default User
টাইমস ডেস্ক
আপডেটঃ মে ১৪, ২০২২ | ২:১২
Link Copied Successfully!
সিয়াম ঝগড়া করলে পাশের বাসার মানুষও বুঝতে পারে না: অবন্তী

এবছর ঈদুল ফিতরে অভিনেতা সিয়ামের অভিনীত সিনেমা ‘শান’ মুক্তি পেয়েছে। প্রথমবারের মতো কোনো অ্যাকশন সিনেমায় দেখা গিয়েছে এই অভিনেতাকে। দর্শক ও সিনে সংশ্লিষ্টরা সিয়ামের অভিনয় এবং সিনেমার নির্মাণশৈলির প্রশংসা করছেন। ‘শান’ সিনেমায় সিয়াম অভিনয় করেছেন একজন রাফ অ্যান্ড টাফ পুলিশ কর্মকর্তার ভূমিকায়। অপরাধীদের শায়েস্তা করতে তিনি পিছপা হোন না। কিন্তু বাস্তব জীবনে সিয়াম কেমন? সেই তথ্যটা জানালেন তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী।

সম্প্রতি ‘শান’-এর একটি বিশেষ প্রদর্শনী হয়েছে। সেখানে হাজির হোন সিয়ামের স্ত্রীসহ শোবিজ অঙ্গনের অনেক তারকা ও সাংবাদিক। ওই প্রদর্শনীতে এসে সাংবাদিকদের মুখোমুখি হোন অবন্তী। জানালেন তার অনুভূতির কথা। সিয়ামকে অ্যাকশন রূপে পর্দায় দেখে তিনি উচ্ছ্বসিত। তার কাছে জানতে চাওয়া হয়, ঘরে সিয়াম কেমন? সেখানেও কি তিনি এরকম রাগ, অ্যাকশনে থাকেন? জবাবে অবন্তী বলেন, ‘ঘরে সিয়াম খুব নমনীয়। সেখানে অ্যাকশনে আমি থাকি। সিয়াম খুবই চুপচাপ। ও ঝগড়া করলে পাশের বাসার মানুষও বুঝতে পারে না।’

কদিন আগেই সন্তানের বাবা-মা হয়েছেন সিয়াম ও অবন্তী। গত ২৪ এপ্রিল তাদের ঘর আলো করে একটি ছেলেসন্তান আসে। দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর কবুল বলে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা