এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ৯, ২০২২ | ৪:৩৫
Link Copied Successfully!

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে ১৬ মে পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে ১৭ মে পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে।

এর আগে গত ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এসএসসি পরীক্ষার ফরম পূরণ চলে। আর ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৫ এপ্রিল।

বিজ্ঞাপন

এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি ১ হাজার ৬১৫ টাকা। আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি ১ হাজার ৪৯৫ টাকা। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হয়ে আসলেও করোনাভাইরাস সেই সূচি পাল্টে দিয়েছে।

২০২২ সালের এসএসসি পরীক্ষাও পুনর্বিন্যাসকরা পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এবারের এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান- বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এ বিষয়গুলোর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

পরীক্ষার্থীরা ২০ মিনিটের বহুনির্বাচনী পরীক্ষার পর রচনামূলক পরীক্ষার জন্য সময় পাবেন ১ ঘণ্টা ৪০ মিনিট; দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব