অটোবাইক উল্টে স্কুলছাত্রী ফারিয়ার মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৫, ২০২২ | ৩:৫৪
Link Copied Successfully!

ঈদের আনন্দ উপভোগে ঘুরতে গিয়ে অটোবাইক উল্টে দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরেছে ফারিয়া আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী। ফারিয়া চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে। সে আমিরাবাদ জি কে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে ঈদের দিন (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টায় মতলব পৌরসভার দগরপুর এলাকায় ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে অটোরিক্সাযোগে নিজ বাড়ি বিষ্ণুপুরের মনোহরখাদী গ্রাম থেকে ফারিয়া আক্তার তার খালাতো বোন ফারজানা (১৫), ভাতিজি ঝর্না (৯) ও ভাগনী ফাতেমা (১০) কে সাথে নিয়ে অটোবাইকে করে মতলব সেতু এলাকায় ঘুরতে বের হয়।

মতলব সেতুতে কিছুক্ষণ থাকার পর দগরপুর এলাকায় যাওয়ার পথে অটোবাইকটি উল্টে যায়। এতে ফারিয়া আক্তারসহ অটোবাইকে থাকা সবাই কম-বেশী আহত হয়। তাদের মধ্যে ফারিয়া আক্তার গুরুতর আহত হওয়ায় প্রথমে মতলব ও পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব