চাঁদপুরে ব্যস্ত দর্জিপাড়ার সেলাইশিল্পীরা নেই দম ফেলার ফুসরত

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ মে ১, ২০২২ | ৭:৪৩
Link Copied Successfully!

ঈদকে সামনে রেখে জমে উঠেছে চাঁদপুরের সেলাই কারখানাগুলো। ক্রেতাদের চাহিদা মেটাতে এখন পুরোদমে ব্যস্ত সময় পার করছে সেলাইশিল্পীরা।

করোনাকালে দেশের অন্যান্য জেলার মত অনেকটাই বন্ধ ছিল চাঁদপুরের দর্জি কারখানাগুলো। এতে বেকার হয়ে যান এই শিল্পে জড়িত হাজারো শ্রমিক।

গেল দুই বছর পর আবারের ঈদকে সামনে রেখে কারখানার দরজা খুলেছেন টেইলার্স মালিকরা, ফলে আগের উৎসবগুলোর মতোই ব্যস্ত দর্জিশ্রমিকরাও। গ্রাহক বেশি হওয়ায় মজুরিও ভালো পেয়ে খুশি তারা।

বিজ্ঞাপন

এদিকে পছন্দের পোশাক বানিয়ে নিতে টেইলার্সগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। বাড়তি চাপে তাই দিন-রাত সমানে কাজ করছেন এই পোশাক কারিগররাও। তবে টেইলার্স মালিকদের দাবি, কারিগরদের মজুরি, সুতাসহ অন্য উপকরণের দাম বাড়ায় পোশাক তৈরীতে বাড়তি মূল্য নিতে হচ্ছে।

শহরের পুরানবাজার লোহার পোল বাজারের নিউ মুনসান ট্রেইলামের মালিক রাজন বেপারী জানান, গত দুই বছর করোনার মহামারির কারনে ঈদে আমাদের দোকারগুলো প্রায় বন্ধ ছিলো। যার ফলে এবার কাজের চাপটা একটু বেশি। যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ প্রডাকশন দিতে পারছি না। সকাল ১০টা থেকে রাত ১২টা-১টা পর্যন্ত কাজ করতে হয়।

তিনি আরো জানান, প্রতিটি সার্ট ও থ্রিপিসের মজুরি নেয়া হয় ৩০০ টাকা করে আর পেন্টের মজুরী নেয়া হয় ৪০০ টাকা করে।

বিজ্ঞাপন

গ্রাহকরা বলেন, ‘সামনে ঈদ টেইলার্স কাপড় সেলাই করতে চায় না। তার কারণে আগেভাগেই কাপড় সেলাই করিয়ে নিয়েছি।

করোনার দুই বছরের ক্ষতি পুষিয়ে নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে রাত-দিন কাজ করছেন সবাই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব