পিকআপের চাপায় মোটরচালক নিহত

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২২ | ৩:২০
Link Copied Successfully!

চাঁদপুরে দ্রুতগামী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সামির ইয়াসিন শুসান (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। ১৭ এপ্রিল রোববার ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুসান মৃত্যুরবণ করেন।

এর আগে ১৬ এপ্রিল শনিবার রাতে শহরের হাজি মহসিন রোড়ের ডিএন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুসান চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকার সফিকুর রহমান পাটোয়ারীর ছেলে।

স্বজনরা জানান, সন্ধ্যার পর বাসা থেকে শুসান মোটরসাইকেল নিয়ে বের হয়। এরপর হাজি মহসিন রোড়ের ডিএন স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা গুরুতর আহত শুসানকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে তান অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শুসান।

শুসানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও সতীর্থদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রোববার বাদ আছর চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদে শুসানের জানাজা হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক পিকআপের চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব