প্রথমে এক ভাই ধর্ষণ করেন গৃহবধূকে, পরে ভয় দেখিয়ে আরেক ভাই

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৭, ২০২২ | ৬:৫৩
Link Copied Successfully!

বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে গ্রেপ্তার দুলু ফকির (২৭) ও হান্নান ফকিরকে (৩২) আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামের জনৈক কৃষক গতকাল সকালে তাঁর জমি চাষ করার জন্য পাওয়ার টিলার নিয়ে মাঠে যান। এ সুযোগে ওই কৃষকের গোয়ালঘরে আগে থেকে লুকিয়ে থাকা দুলু ফকির ওই কৃষকের স্ত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে বললে গৃহবধূর স্বামীকে মেরে ফেলার হুমকি দেন দুলু। এর কিছুক্ষণ পর ঘটনাটি দেখে ফেলেছেন এবং সবাইকে জানিয়ে দেবেন বলে ভয় দেখিয়ে দুলুর ভাই হান্নানও ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

এ ঘটনায় গতকাল রাতে ওই গৃহবধূ বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা করেন। রাতেই দুলু ফকির ও হান্নান ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, আজ দুপুরে তাঁদের বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব