চাঁদপুর নয় লাখ টাকার ভেজাল ঔষধসহ আটক দুই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৪, ২০২২ | ১২:২০
Link Copied Successfully!

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে প্রায় ৯ লক্ষ টাকার পশু-পাখি,হাস মুরগী,কবুতর সহ বিভিন্ন প্রানীর ১৫ কার্টুন ভেজাল ঔষধ সহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন হেলাল (৪০) ও জুয়েল (২৫)।

২৩ মার্চ বুধবার দুপুরে শহরের বড়স্টেশন মাছ ঘাট এলাকায় গোপন সংবাদের ডিবির উপ পরিদর্শক মাজহারুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এসময় মাছ ঘাট এলাকায় নৌকায় থাকা ১৫ কার্টুন ভেজাল ঔষধ জব্দ করা হয়। এসব ঔষধে নেই কোন সরকারি ও বিএসটিআই অনুমোদন। বিশেষ ক্ষমতা আইনে আটককৃতদের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

শরীয়তপুরের শাহিনুর ফুড প্রোডাক্টস ও ঢাকার আর কে ফুড প্রোডাক্টস ব্যানারে নো টেনশন ক্যাম্ফার লিকুইড, বিদুৎ কক, শক্তি লিকুইড, শক্তি প্লাস সহ বিভিন্ন নামে দীর্ঘদিন যাবত ভেজাল ঔষধ বাজারজাত করে আসছিলো।

ডিবির উপপরিদর্শক  মাজহারুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশু-পাখি,হাস মুরগী,কবুতর ও বিভিন্ন প্রানীর ১৫ কাটুন ভেজাল ঔষধ সহ ২ জনকে আটক করা হয়েছে। ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব