বিয়ের ১১ দিন পর ক্যান্সারের কাছে হার মানলেন ফাহমিদা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২১, ২০২২ | ১২:৩১
Link Copied Successfully!

হাসপাতালের বেডে বিয়ে হওয়া ক্যান্সারে আক্রান্ত ফাহমিদা কামাল (২৭) মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। হাসপাতালের শয্যায় বিয়ের ১১ দিন পর ক্যান্সারের কাছে হার মানলেন ফাহমিদা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কর্মকর্তা ও তাদের আত্মীয় সাইফুদ্দিন সাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফাহমিদা কামাল দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ভারতেও চিকিৎসা নিয়েছেন। কিন্তু সেখানকার চিকিৎসকেরা আশা ছেড়ে দেওয়ায় ফাহমিদাকে দেশে নিয়ে আসা হয়। পরে দেশে এনে চিকিৎসা দেওয়া হয়। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গেলো ৯ মার্চ নগরীর মেডিকেল সেন্টারে মৃত্যুপথ যাত্রী ফাহমিদাকে ১ টাকা কাবিনে বিয়ে করেন মাহমুদুল হাসান।

ফাহমিদার চাচা ইউসুফ আলম বলেন, বিয়ের পর শুধু একদিন বাসায় আনা হয়। পরে ১৫ মার্চ ফের চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে ফাহমিদাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকাল সাড়ে ৭টায় আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায় ফাহমিদা।

ফাহমিদার মরদেহ চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়ায় নিজ বাড়িতে নেওয়া হয়েছে। বিকেলে বাদ আছর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিজ্ঞাপন

ফাহমিদা কামাল ব্যবসায়ী কামাল উদ্দিন ও শিউলি আক্তারের মেজ সন্তান। তারা দুই বোন, এক ভাই। ফাহমিদা কামাল আইইউবি থেকে বিবিএ-এমবিএ শেষ করেছেন।
২০২০ সালের জানুয়ারিতে ক্যান্সার বাসা বাঁধে ফাহমিদার শরীরে। এর বছর কয়েক আগে ফাহমিদা কামাল ও মাহমুদুল হাসানের ভালোবাসার সম্পর্ক শুরু হয়। গত ৯ মার্চ রাতে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের ৪০৫ নম্বর কেবিনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ফাহমিদার রেক্টাম ক্যান্সার ধরা পড়ার আগে ২০১৯ সালের অক্টোবরে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন মাহমুদুল হাসান। পরের বছরই দুই পরিবারের মধ্যে বিয়ের আনুষ্ঠানিক আলাপ-আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা যেন ভেস্তে যায় ক্যান্সার আক্রান্তের খবরে।

প্রথমে ঢাকার এভারকেয়ারে ভর্তি করানো হয় ফাহমিদাকে। পরে চিকিৎসকের পরামর্শে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি হয়নি ফাহমিদার। আশা ছেড়ে দেন সেখানের চিকিৎসকরাও। এরপর কিছুদিন ফের এভারকেয়ারে চিকিৎসা দেওয়া হয়।

সর্বশেষ গত ৬ মার্চ তাকে চট্টগ্রামের মেডিকেল সেন্টার নামে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এতো কিছুর মাঝেও ফাহমিদার প্রতি মাহমুদুল হাসানের ভালোবাসা একটুও ভাটা পড়েনি। বরং প্রতিদিন কেবিনের সামনে এসে বসে থাকতেন তিনি। পরে সবার মতামতের ভিত্তিতে বিয়ে হয় ফাহমিদা ও মাহমুদুলের।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব