কুরআন পাঠে মানসিক উপকারিতা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৮, ২০২২ | ৩:০৯
Link Copied Successfully!

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে কুরআন পাঠ করে, সে কখনোই অকেজো বয়সে পৌঁছাবে না। (সহিহ আত-তারগীব লিল আলবানী, হাদিস নং: ১৪৩৫)

এই হাদিসে কুরআন পড়া মানে কুরআন অধ্যয়ন করা। যে ব্যক্তি গভীরভাবে কুরআন পাঠ করে সে কুরআন থেকে নিরন্তর মস্তিষ্কের খাদ্য গ্রহণ করতে থাকে।এই মস্তিষ্কের খাদ্য মানুষকে শক্তি যোগাতে থাকে।

ফলশ্রুতি এমন হবে যে, সে অকার্যকর বয়সে পৌঁছাবে না। তার মস্তিষ্ক ক্রমাগত জাগ্রত এবং সক্রিয় থাকবে।এইরকম একজন মানুষের শরীর বৃদ্ধ হবে, কিন্তু তার মন-মনন কখনোই বুড়ো হতে পারবে না।

বিজ্ঞাপন

গবেষণায় দেখা গেছে যে, মানব দেহ এবং মস্তিষ্কের মধ্যে একটি পার্থক্য আছে। সম্পূর্ণরূপে জৈবিক বার্ধক্য শরীরে ঘটে, ব্রেইনে নয়। যদি একজন ব্যক্তি তার মস্তিষ্ককে নেতিবাচক চিন্তা-ভাবনা থেকে রক্ষা করে, সে যদি সম্পূর্ণভাবে তার মস্তিষ্ককে ইতিবাচক চিন্তার ধারক করে তোলে, তবে তার মস্তিষ্কের মধ্যে কখনো বার্ধক্য বিস্তার করবে না।

একজন মানুষ যখন গভীরভাবে কুরআন পাঠ করে, সে প্রতিদিন কুরআন থেকে সৃষ্টিশীল চিন্তাধারার খাদ্য লাভ করতে থাকবে। কখনো তার মানসিক ক্ষুধার অভিজ্ঞতা উপলব্ধ হবে না। তার মস্তিষ্ক ক্রমাগত উষ্ণ ও সক্রিয় থাকবে, সৃজনশীল চিন্তায় পূর্ণ থাকবে।

বস্তুগত খাদ্য যেমন শরীরকে শক্তি দেয়, তেমনি বুদ্ধিবৃত্তিক আবিষ্কারও মানুষকে শক্তি সরবরাহ করে। মানুষের জন্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা হলো আবিষ্কারের অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

গভীরভাবে কুরআন পাঠকারী ব্যক্তির প্রতিনিয়ত এই ধরনের অভিজ্ঞতা অব্যাহত থাকে। এ-ই ‘সৃজনশীল অভিজ্ঞতা’ একজন ব্যক্তিকে বার্ধক্যে উপনীত হওয়া এবং অকেজো হয়ে যাওয়া থেকে বাধা দেয়।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব