চাঁদপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

Default User
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৭, ২০২২ | ৮:২৬
Link Copied Successfully!

জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক সংগঠন আপন এবং সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনু্ষ্ঠিত হয়েছে। পেপসোডেন্ট, ইউনিলিভার বাংলাদেশ এর সৌজন্যে ১৭ মার্চ বুধবার বিকেলে চাঁদপুর শহরের রেলওয়ে শিশু বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এতে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পাশাপাশি রেলওয়ে কাঁচা কলোনি, বকুল তলা, বড়স্টেশনসহ এর আশপাশের এলাকায় ৫ শতাধিক ব্যক্তিকে চিকিৎসাসেবা দেয়া হয়। চিকিৎসাসেবা নেয়া প্রত্যেক দর্শনার্থীকে পেপসোডেন্ট, ইউনিলিভার বাংলাদেশ এর সৌজন্যে একটি করে সেনসেটিভ এক্সপার্ট পেস্ট দেয়া হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন আপনের প্রতিষ্ঠাতা ও ফেমাস ডেন্টাল কেয়ারের পরিচালক ডাক্তার রাশেদা আক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো. ইফতেখার-উল-আলম, ডাক্তার দিলশাদ নাহরীন ইলমা।

বিজ্ঞাপন

মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আপনের উপদেষ্টা ডাক্তার মাসুদ হাসান, রেলওয়ে শিশু বিদ্যালয়ে অধ্যক্ষ মাহমুদা খানম, পেপসোডেন্ট, ইউনিলিভার বাংলাদেশ এর প্রফেশনাল হেলথ এক্সিকিউটিভ অফিসার রিপন দাস।

আয়োজক প্রতিষ্ঠান ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক রোটারিয়ান কাজী শাহাদাত।

তিনি বলেন, জাতির পিতার জন্মবার্ষিকীতে এমন একটি মানবিক আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। যেহেতু এই এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র, তারা চাইলেই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে ভিজিট দিয়ে চিকিৎসাসেবা নিতে পারে না। আজকে তারা বড় পরিসরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্যে এমন একটি এলাকাকে নির্বাচন করে দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

বিজ্ঞাপন

ফ্রি মেডিকেল ক্যাম্পের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন, আপনের সদস্য সচিব আশিক বিন রহিম, সদস্য আল আমিন মুন্সি, মুরাদ হাসান, আব্দুল আল জাকারিয়া, সাইফ মাহমুদ হাসান, কাজী আজিজুল হক প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা