জাফর ওয়াজেদ সম্মানে চাঁদপুর প্রেসক্লাবের পিঠা উৎসব

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৬, ২০২২ | ১১:০২
Link Copied Successfully!

খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক বিভিন্ন রকম মুখোরচক খাবার তৈরি করে আসছে। তার মধ্যে পিঠা অন্যতম। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে এই পিঠা। আর এ ঐতিহ্যকে ধরে রাখতেই এব বছর পিঠা উৎসবের আয়োজন করেছে চাঁদপুর প্রেসক্লাব।

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, কবি, সাহিত্যিক ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ সম্মানে পিঠা উৎসবের আয়োজন করেছে চাঁদপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

নানান ধরনের পিঠার পসরা নিয়ে হাজির হয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহধর্মিণীরা। প্রায় ২০-২৫ ধরনের পিঠা দিয়ে সাজানো হয়েছে এই পিঠার আসর। বিভিন্ন অঞ্চলের সব বিখ্যাত পিঠার সমাহারতো রয়েছেই সাথে রসভরি, ছানার লবঙ্গ, মালাই চপ, আলুর পিঠা, দুধ পুলি, তিল পাকন, মিষ্টি পোয়া, তালের পিঠা, স্বর ভাজার মতো বৈচিত্র্যময় সব লোভনীয় পিঠার পসরা সাজানো হয়। পরবর্তীতে এদেরনমধ্য থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌসের পরিচালনায় উদ্ধোধকের বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাকালের তত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা পলিন, ডা. নোমান, ডা. জয়নব, জেলা আইনজিবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড. আবদুল্লাহ আল মামুন, এড. সাইফুদ্দিন বাবু।

পিঠা উৎসবে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, চাঁদপুর প্রেসক্লাব আমার সম্মানে যে পিঠা উৎসবের আয়োজন করেছে সত্যিই আমি মুগ্ধ। চাঁদপুরের সাংবাদিকরা সব দিক থেকে এগিয়ে রয়েছে। আমি চাঁদপুরের সাংবাদিকদের পাশে সবসময় আছি এবং থাকবো। পিঠার ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখছে। পিঠা বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। শীত আর পিঠা একে অপরের পরিপূরক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব