উপজেলায় বসে অফিস করলে হবে না, তৃণমূলের খবরও রাখতে হবে

Default User
মজিব পাটোয়ারী/হোসেন বেপারী
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২ | ৬:৫৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচিত এলাকার সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম।
ওই সময় তিনি নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, দরিদ্র পরিবারের মানুষগুলো এতোটাই অসহায় যে তারা তাদের এলাকার বিত্তবানদের সাথে কথা বলতে ভয় পায়। অসহায় এই মানুষগুলোর মনের এই ভয় আপনাদের কাটাতে হবে। আপনার এলাকায় আমি গেলে যেদিন ওই অসহায় মানুষগুলো আমাকে ধমক দিয়ে ডাকবে সেদিনই আপনারা সফল হবেন।

ওই সময় তিনি উপজেলা পরিষদের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন শুধু উপজেলায় বসে অফিস করলে হবে না, তৃণমূলে কি ঘটছে তার খবরও রাখতে হবে।

এর পর উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেয় সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম।
ওই সময় নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে বক্তৃতা করেন, ২নং বাকিলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান, ৫নং সদর ইউনিয়নের ইউসুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের মজিবুর রহমান মজিব।

বিজ্ঞাপন

এরপর একে একে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তারা বক্তৃতা করেন।

অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম মাহবুব উল আলম লিপন, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মির্জা শিউলী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সী মো. মনির, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান শামছু মুন্সী,
হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, উপজেলার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী সহ আরো অনেকেই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব