চায়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ছিনতাই করত তারা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৯, ২০২২ | ৭:১৩
Link Copied Successfully!

দীর্ঘদিন ধরে চায়ের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে, কৌশলে নিরীহ ইজিবাইক চালকদের খাওয়াতো। এরপর অজ্ঞান হয়ে পড়লে ইজিবাইকটি নিয়ে সটকে পড়ত তারা। পরবর্তীতে ইজিবাইকগুলো বিক্রি করে দিতেন।

বুধবার বেলা ১১টায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে জেলার ক্লুলেস ডাবল মার্ডার মামলার রহস্য উদঘাটনসহ সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের সদস্য গ্রেফতার ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার নিয়ে প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এ তথ্য জানান।

সংঘবদ্ধ এই চক্রের মধ্যে একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা সেজে এ কাজে সহযোগিতা করতো বলেও জানান পুলিশ সুপার।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো- আকাশ ওরফে আকাশ মাদবর (১৯), রবিন হোসেন (২২), নিজাম উদ্দিন ওরফে সালমান (৩০), আকরাম হোসেন (২৬) ও সাদ্দাম হোসেন (২৬)।

পুলিশ সুপার আরও জানান, গত ২৬ জানুয়ারি রাজবাড়ীর গোয়ালন্দ ও কালুখালী থানা এলাকা থেকে অজ্ঞান করে ইসমাইল শেখ ও সুজন পাঠান নামের দুজন ইজিবাইক চালকের কাছ থেকে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় চক্রটি। পরবর্তীতে এই দুই ইজিবাইক চালকই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাদের পরিবার পৃথক পৃথকভাবে থানায় এজাহার দায়ের করার প্রেক্ষিতে দুটি হত্যা মামলা রুজু হয়। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের ৩ জনকে ঢাকা ও ২ জনকে পাবনা থেকে আটক করা হয়।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব