এসএসসি ১৯ মে এইচএসসি ১৮ জুলাই শুরুর প্রস্তাব

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৯, ২০২২ | ২:০৭
Link Copied Successfully!

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ১৯ মে এবারের এসএসসি এবং ১৮ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছে। বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের এ ফোরাম সম্প্রতি এক সভায় বিষয়টি আলোচনা করে। এরপর তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। করোনা মহামারির আগে একযুগ ধরে ১ ফেব্রুয়ারি এসএসসি ও ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতঃপূর্বে প্রকাশিত ‘কাস্টোমাইজড’ (প্রয়োজনের নিরিখে সংক্ষিপ্ত) সিলেবাসের ওপর পরীক্ষা নেওয়া হবে। বিষয়সংখ্যা কমিয়ে স্কুল ও কলেজে ধর্ম এবং আইসিটি বিষয়ে পরীক্ষা না নেওয়ার চিন্তা করা হয়েছে। আর মাদ্রাসায় দাখিল ও আলিমে আইসিটি বিষয় বাদ রাখা হবে। বাকি বিষয়গুলোতে ৫০ শতাংশ নম্বরে প্রশ্ন করা হবে। তবে পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০০ শতাংশ নম্বরেই।

ওই সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ। তিনি এ প্রসঙ্গে যুগান্তরকে বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষা ১৯ মে শুরু করে ৯ জুন এবং এইচএসসি-আলিম পরীক্ষা ১৮ জুলাই শুরু করে ৩১ আগস্ট শেষ করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সবকিছুই করোনা সংক্রমণ পরিস্থিতির ওপর নির্ভর করবে। এটা এখন পর্যন্ত প্রস্তাব পর্যায়ে আছে।

বিজ্ঞাপন

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে ও ৫০ শতাংশ নম্বরে অনুষ্ঠিত হয়। পাশাপাশি আবশ্যিক বিষয় বাদে নৈর্বাচনিক তিন বিষয়ে পরীক্ষা হয়। তবে এবার উল্লিখিত দুটি বিষয় বাদে সবগুলোতেই পরীক্ষায় বসতে হবে। পূর্ণ নম্বর কমানো হলে পরীক্ষার সময়ও তিন ঘণ্টার পরিবর্তে নেওয়া হবে দেড় ঘণ্টায়।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব