হাজীগঞ্জে ৫৭ ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীদের সাথে চরমোনাই নেতা ফয়জুল করীমের মতবিনিময়

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২২ | ৮:০১
Link Copied Successfully!

হাজীগঞ্জে ৫৭ ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খের মতবিনিময় সভা ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার দুপুরে হাজীগঞ্জ আমিনরোডের শেষাংশে মাদ্রাসায় দারুল কারিমে এই অনুষ্ঠান হয়।

ওইসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা আয়োজিত ইউপি নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠকে প্রধান অতিথির আলোচনা পেশ করেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

বিজ্ঞাপন

জেলা বাংলাদেশ মুজাহিদ কমিটির চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের ও মাদ্রাসার প্রধান তৃতীয় তলায় জেলায় ইউপি নির্বাচনে ৫৭ চেয়ারম্যান পদ প্রার্থী নিয়ে মতবিনিময় সভা ও মাদ্রাসার ছয়জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, জেলা সাধারণ সম্পাদক এ এম ইয়াসিন রাশেদ সানিসহ অন্যান্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া হাতপাখা প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থীরা।

উল্লেখ, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শনিবার রাত ২.৩০ মিনিটে মাদ্রাসায় অবস্থান নেন। দিনের ৩ টায় তিনি বরুড়ার উদ্দেশ্য হাজীগঞ্জ ত্যাগ করেন। তবে, কেনো অতীব গোপনে এসে গেলেন তার সঠিক ব্যাখ্যায় দেননি মাদ্রাসা কতৃপক্ষ।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব